প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2025 ইং
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ

শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা আমরা জনতার হাতে তুলে দেবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সামনে লড়াই রয়েছে।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে, যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
২০২৫ © সকল কিছুর স্বত্বাধিকারঃ বিশ্ব সংবাদ ২৪